মাগুরার সীমাখালির ভাঙ্গা ব্রিজে আটক তিন

মাগুরানিউজ.কমঃ
mnবিশেষ প্রতিবেদক-

সোমবার সকাল ১০টার দিকে মাগুরা হয়ে যশোরের দিকে যাচ্ছিল দুটি বড় ট্রাক। ট্রাক দুটি সীমাখালি ব্রিজের দক্ষিণ পাড়ে পৌঁছলেই লোহার রেলিংসহ ব্রিজটি বেকে নিচে নেমে যায়। কমপক্ষে ৩০টন ওজনের দুটি পাথরবোঝাই ট্রাকের চাপ নিতে পারেনি ১৯৮৪ সালে নির্মিত এ ব্রীজটি। তাই ধারণ ক্ষমতার অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক পারাপারের কারনেই ব্রিজটি ভেঙে পড়েছে। প্রত্যক্ষদর্শী একাধিক স্থানীয়রা এমনটাই জানিয়েছেন।

এমতাবস্থায় ব্রিজে একটি পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-২০-৩০৭০), অপর ট্রাক (ঢাকা মেট্রো-২০-১৯৬৯) এবং যশোর থেকে একদিনের মুরগির বাচ্চাবাহী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-জ-১১-৩৮১৬) গাড়িগুলো সেতুর মাঝখানে ভাঙা অংশে আটকে রয়েছে।

১৯৮৪ সালে নির্মিত এ ব্রীজটি দীর্ঘদিন কোন রক্ষনাবেক্ষণ করা হয়নি বলে এলাকাবাসি অভিযোগ করেন। এ ঘটনার জন্য তারা ব্রীজের তদারককারি প্রতিষ্ঠান সড়ক ও জনপথ বিভাগকে দায়ী করেন।

চিত্রা নদীর উপরের পুরানো ব্রিজটি ভেঙে পড়ায় যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ও বেনাপোলের সঙ্গে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মাগুরা জেলার যোগাযোগ ব্যবস্থা একেবারেই বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় এ পথ দিয়ে চলাচলকারী যানবাহনকে ঝিনাইদহ-কালিগঞ্জ হয়ে যেতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: