মাগুরা-যশোর এখন ভায়া ‘নৌকা’ অথবা ‘সাঁকো’

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরার শালিখা উপজেলার সীমাখালি ব্রিজটি সোমবার সকাল ১০টার দিকে ভেঙে পড়েছে। এরপর থেকে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের চারটি জেলায় যাওয়ার প্রধান সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

এদিকে জরুরী প্রয়োজনে স্থানীয় উদ্যোগে নৌকা ও বাঁশের সাঁকো দিয়ে লোক পাড়াপারের ব্যবস্থা চালু করা হয়েছে।

 

১৯৮৪ সালে নির্মিত এ ব্রীজটি দীর্ঘদিন কোন রক্ষনাবেক্ষণ করা হয়নি বলে এলাকাবাসি অভিযোগ করেন।

 

মাগুরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুন নবী তরফদার জানিয়েছেন, নদীটি বেশ প্রশস্ত। ব্রিজটি ভেঙে পড়ায় চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে। এখন ব্রিজের ভেঙে পড়া অংশই অপসারণ করে বিকল্প বেইলি ব্রিজ তৈরি করতে ১৫ দিন থেকে ১ মাস সময় লেগে যাবে। এ অবস্থায় এ পথ দিয়ে চলাচলকারী যানবাহনকে ঝিনাইদহ-কালিগঞ্জ হয়ে যেতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: