‘মাগুরা জেলা সনাতন কল্যাণ সমিতি, ঢাকা’র বিজয়ের শুভেচ্ছা

মাগুরানিউজ.কমঃ নিউজ ডেস্ক – 

মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরাসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে ঢাকায় বসবাসরত মাগুরা জেলার সনাতন ধর্মাবলম্বীদের সম্মিলিত সংগঠন ‘মাগুরা জেলা সনাতন কল্যাণ সমিতি, ঢাকা’র নেতৃবৃন্দ।

মহান বিজয় দিবসের বার্তায় সকলকে মুক্তিযুদ্ধের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানিয়ে সংগঠনের সভাপতি তুষার কান্তি বিশ্বাস ও সাধারন সম্পাদক ডাঃ রাহুল মিত্র বলেন, বাংলাদেশের ইতিহাসে মুক্তিযোদ্ধাদের অপরিসীম ত্যাগ ও বীরত্ব গাথা চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা বিনম্র শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে; যার নেতৃত্বে বাঙালি জাতি তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করতে সক্ষম হয়েছিল।

বিবৃতিতে নেতৃবৃন্দ স্বাধীনতা সংগ্রামের অমর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সকল সহায়ক শক্তির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শুভেচ্ছা বার্তায় সংগঠনের সহঃ সভাপতি উজ্জল কান্তি বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য ডাঃ বিনয় কুমার দাস, সনৎ কুমার সেন, পবিত্র কুমার ঘোষ, ডাঃ মৃন্ময় কুমার বিশ্বাস, যুগ্মঃ সাধারন সম্পাদক – লিপন ঘোষ, কোষাধ্যক্ষ অসীম সাহা, সাংগঠনিক সম্পাদক অরুপ বৈদ্য, সহঃ সাংগঠনিক সম্পাদক হিমাদ্রী শেখর হালদার, দপ্তর সম্পাদক শ্যামল কুমার বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনেষ অধিকারী, মহিলা বিষয়ক সম্পাদিক শ্রাবণী বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অভিজিৎ অধিকারী, সমাজ কল্যাণ সম্পাদক প্রনয় বিশ্বাস, যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক মিথুন অধিকারী ও শিক্ষা বিষয়ক সম্পাদক বিজন কুমার সাহা সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সবার উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেছেন।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: