মাগুরায় পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরায় সদর উপজেলার আলোকদিয়া এলাকায় মঙ্গলবার পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন পুখরিয়া গ্রামের ‍আনিস মোল্যা (৩৮) এবং গৃহগ্রামের শিপন শেখ (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আলোকদিয়া বাজার এলাকায় ইঞ্জিন চালিত নসিমনের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান যাত্রী আনিস মোল্যা গুরুতর আহত হয়।

অপরদিকে আলোকদিয়া-পুখরিয়া সড়কের পুখরিয়া এলাকায় ইঞ্জিন চালিত নাটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে গাড়ির হেল্পার শিপন শেখ গুরুতর আহত হন। তাদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

আনিস পুখরিয়া গ্রামের মোমরেজ আলির ছেলে। অপরদিকে শিপন গৃহগ্রামের সাইদ শেখের ছেলে। উভয় ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: