মাগুরা শহরে মদ পানে দুই যুবকের মৃত্যু

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরা শহরের সাহা পাড়া এলাকায় মদ পান করে দুই যুবকের মৃত্যু হয়েছে। মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে মঙ্গলবার সকালে তাদের মৃত্যু হয়।

নিহতরা হচ্ছেন মাগুরা শহরের সাহাপাড়া এলাকার রতন চক্রবর্তীর ছেলে অলিপ চক্রবর্তী (৩৪) এবং রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার পরিমল অধিকারীর ছেলে পলাশ অধিকারী (৩৫)।

মৃতদের এক অত্মীয় লিটন সাহা বলেন, কাত্যায়নী পূজার বিসর্জন উপলক্ষে গত রবিবার রাতে অলিপ ও পলাশ মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। তখন তাদেরকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তাদের দুজনের মৃত্যু হয়।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সুশান্ত  কুমার বিশ্বাস দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: