মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরার বহুল আলোচিত ট্রাকে পেট্রোল বোমায় ৫ বালু শ্রমিক নিহতের মামলায় মাগুরা-১ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মনোয়ার হোসেন খান আজ সোমবার মহামান্য হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন লাভ করেছেন। মনোয়ার খান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য।
মামলার আইনজীবী ওয়াশিকুর রহমান কল্লোল জানান, ২০১৫ সালে মাগুরা সদরের মঘির ঢালে ট্রাকে পেট্রোল বোমা হামলায় ৫ বালু শ্রমিক নিহত হয়। মামলায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হক ও মাগুরা জেলা বিএনপি’র সহ-সভাপতি মনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক আলী আহমেদসহ ২৩ জনের নামে চার্জশীট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি ওসি ইমাউল হক।
এ মামলায় অন্য আসামীরা জামিনে আছেন। মনোয়ার হোসেন খান দীর্ঘদিন বিদেশে অবস্থানের কারণে সোমবার হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। তিনি মহামান্য হাইকোর্টের বিচারপতি মোঃ রেজাউল হক ও বিচারপতি জাফর আহম্মেদের বেঞ্চ থেকে এ আগাম জামিন লাভ করেন।

