অন্যের জুতায় ইয়াবা ঢুকিয়ে নিজেই ফাঁসলেন ব্যবসায়ী

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ 

অন্যের জুতায় ইয়াবা ঢুকিয়ে শায়েস্তা করতে গিয়ে নিজেই ফাঁসলেন এক ব্যবসায়ী। মাগুরা সদর উপজেলার আলোকদিয়া বাজারে শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটেছে।

বাজারের খোকন বিশ্বাস (৪০) নামে এক ব্যবসায়ী, শহিদুল ইসলাম (৩৫) নামে অপর এক ব্যবসায়ীর জুতার ভেতর ইয়াবা দিয়ে মাদক মামলায় ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছেন।

মাগুরা সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, শহিদুল ইসলাম এক সময় আলোকদিয়া বাজারে খোকন বিশ্বাসের কাপড়ের দোকানের দর্জির কাজ করতেন। কিছুদিন আগে খোকনের দোকানের চাকরি ছেড়ে শহিদুল নিজেই একই বাজারে কাপড়ের দোকান দেন। এতে ক্ষুব্ধ হয়ে খোকন শহিদুলকে শায়েস্তা করার কৌশল খুঁজছিলেন। এক পর্যায়ে শুক্রবার বিকেলে শহিদুল আলোকদিয়া মসজিদে নামাজ পড়তে গেলে খোকন তার জুতার মধ্যে ৪৬ পিস ইয়াবা লুকিয়ে রেখে পুলিশে খবর দেন।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে জুতার ভেতর থেকে ইয়াবা উদ্ধারের পর শহিদুলকে জিজ্ঞাসাবাদে  সন্দেহ হলে খোকনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে খোকন প্রকৃত সত্য স্বীকার করেন। পরে সদর থানা পুলিশ খোকনকে আটক করে। খোকনের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। তিনি আলোকদিয়া গ্রামের সত্তার বিশ্বাসের ছেলে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: