মাগুরা-১ ॥ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১৮ জন

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ 

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১৮ প্রার্থী দলীয় মনোনয়নপত্র গ্রহণ ও জমা দিয়েছেন।

বিভিন্ন সুত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, মনোনয়ন পত্র জমা দিয়েছেন -বর্তমান সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আবদুল ওয়াহহাব, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী,  জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুন্সি রেজাউল হক, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুনুর রশিদ মুহিত , সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল ফকির, ছাত্রলীগের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম শাকিল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক রানা আমির ওসমান,  মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব কাজী রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসির বাবলু, মাগুরা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, ষাটের দশকের বিপ্লবী ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সিরাজুল ইসলাম, রাশিয়া আওয়ামী লীগের সভাপতি এসএম শফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক সাবেক ছাত্রনেতা পঙ্কজ সাহা ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসমত আরা হ্যাপি।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: