কাত্যায়নী পূজার অন্যতম আকর্ষন- ‘কাঁচের প্রতিমা’

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার থেকে শুরু হওয়া ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজার আজও মহাঅষ্টমি। এবার পূজায় দুইদিনব্যাপি মহাঅষ্টমি হওয়ায় এবছরের আয়োজন একদিন বেশি অর্থাৎ৬ দিনব্যাপী। ষষ্ঠিপূজার মধ্য দিয়ে শুরু হওয়া এ পূজা শেষ হবে আগামী রবিবার। অন্যদিকে পূজা উপলক্ষে আয়োজিত মেলা চলবে এক মাস।

বাটিকাডাঙ্গা শশিবরামপুর সার্বজনীন পূজা কমিটির এবারের আকর্ষন কাঁচের প্রতিমা।

শহরের প্রতিটি পূজা মন্ডপকে ঘিরে তৈরি হয়েছে দৃষ্টি নন্দন গেট, প্যান্ডেল, তোরণ। অধুনিক লাইটিংয়ের মধ্যমে সাজানো হয়েছে পূজা মন্ডপগুলো। প্রতিটি মন্দিরেই স্থাপন করা হয়েছে নয়নাভিরাম সব প্রতিমা।

এদিকে কাত্যায়নী পূজা উপলক্ষে আয়োজিত মাসব্যাপী মেলায় অংশ নেয়ার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছেন দোকানীরা। পূজা চলাকালীন সময় জেলার আইন শৃংঙ্খলা রক্ষার্থে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে বিশেষ সভা করে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

পুলিশ সুপার খান মুহাম্মদ রেজওয়ান জানান, পূজা মন্ডপগুলোর নিরাপত্তার জন্য পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে গঠন করা হয়েছে একাধিক টিম। এছাড়া সাদা পোশাকধারী পুলিশ, র‌্যাবের পাশাপাশি পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে দায়িত্ব পালন করবে একাধিক ভ্রাম্যমাণ টিম।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: