মাগুরানিউজ.কম:
বিশেষ প্রতিবেদকঃ
মাগুরার ঐতিহ্যবাহী ‘বিশ্বসেরা’ আয়োজন ‘কাত্যায়নী পূজা’, যা এখন সম্প্রীতির ‘কাত্যায়নী উৎসব’। ইতিমধ্যেই এ পূজার প্রস্তুতি শুরু হয়ে গেছে।
এ পূজার সমৃদ্ধ সৃজনশীল নান্দনিক আয়োজন সারাবিশ্বের সনাতন ধর্মাবলম্বীসহ সকলের কাছে বিশেষ আগ্রহের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
পূজায় বাংলাদেশ ছাড়াও ভারত ও নেপালসহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকেআগত লক্ষ লক্ষ মানুষের পদচারণায় মুখরিত হবে মাগুরা শহর।
‘কাত্যায়নী পূজা’র সূচি- ২০১৮ (এবার মায়ের পূজা ৬দিন)
২৬শে কার্তিক ১৩ নভেম্বর, মঙ্গলবার, মহাষষ্ঠী।
২৭শে কার্তিক ১৪ই নভেম্বর, বুধবার, মহাসপ্তমী।
২৮শে কার্তিক ১৫ই নভেম্বর, বৃহস্পতিবার, মহাঅষ্টমী।
২৯শে কার্তিক ১৬ই নভেম্বর, শুক্রবার – মহাঅষ্টমী।
৩০শে কার্তিক ১৭ই নভেম্বর, শনিবার, মহানবমী এবং শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের পূজা।
১লা অগ্রহায়ন ১৮ই নভেম্বর, রবিবার, বিজয়া দশমী।

