ইয়াবাসহ আটক দুই, জব্দ ‘প্রেস’ চিহ্নিত বাইক

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরা শহরতলীর আদর্শ কলেজ সংলগ্ন এলাকায় একটি ভাড়াবাসা থেকে ৫৫০ পিস ইয়াবাসহ মাহামুদুর হাসান ও রাবেয়া বেগম নামে দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ১২ টার দিকে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় ধারালো অস্ত্র, নগদ অর্থ ও প্রেস স্টিকার লাগানো মোটরসাইকেল।

আটককৃত মাহামুদুর হাসান মাগুরা সদর উপজেলার কুকনা এলাকার ওয়াক্কাস আলীর ছেলে। আর কথিত ভাবি রাবেয়া শ্রীপুর উপজেলার বড়ালিদহ গ্রামের প্রবাসী নবুয়ত শেখের স্ত্রী।

পুলিশ জানায়, “খবর বাংলাদেশ” পত্রিকার নাম ব্যবহার করে দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছিল মাহামুদুর হাসান।

ওসি সিরাজুল ইসলাম জানান, মাহমুদুর ও রাবেয়া দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা, চাঁদাবাজি ও মাদক ব্যবসা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

ছবি-সংগ্রহ।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: