মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক –
সাংবাদিক মাসুদা ভাট্রিকে কটূক্তি করায় মাগুরায় ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা হয়েছে। মঙ্গলবার মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে এ মামলাটি দায়ের করেন মাগুরা জেলা মানবাধিকার সংস্থার মহিলা বিষয়ক সম্পাদক ফরিদা রহমান।
এ মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
এ ব্যাপারে বাদী পক্ষের আইনজীবী এ্যাড. সনি আহমেদ জানান, ব্যারিস্টার মঈনুল হোসেন ১৬ অক্টোবর চ্যানেল ৭১ টেলিভিশনের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্রিকে নিয়ে কটূক্তি করেছেন, যা নারী জাতির জন্য অপমানজনক ও মানবাধিকার লংঘনের কারণ। এ কারণে বাদী মঈনুল হোসেনের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে বিজ্ঞ আদালতে এই মানহানি মামলা দায়ের করেছেন।

