মহম্মদপুরে ৩০০ বোতল ফেনসিডিলসহ ৩ জন আটক

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক – 

মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের বেজড়া এলাকা থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (২৪ অক্টোবর) তাদের আটক করে মহম্মদপুর থানা পুলিশ।

আটককৃতরা হলেন- মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামের হাফেজ মোল্যার ছেলে সাগর (৩৫), হাফেজ মোল্যার মেয়ে ফাতেমা (২৮) ও একই এলাকার মোহাম্মদের স্ত্রী ফাতেমা (৬৫)।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরীকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানা পুলিশের একটি দল বুধবার সকালে নহাটার বেজড়া এলাকার নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক হয়। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: