মাগুরা জেলা ছাত্রদল সভাপতি রহিম আটক

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরা জেলা ছাত্রদল সভাপতি আবদুর রহিমকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর তিনটার দিকে সদর থানা পুলিশ নাশকতার পরিকল্পনার অভিযোগে তাকে শহরের ভায়নার মোড় এলাকা থেকে আটক করে।

পুলিশ জানায়, রহিম মাগুরার মঘির ঢাল এলাকায় পেট্রোল বোমা হামলায় ৫ শ্রমিক নিহতদের ঘটনায় দায়েরকৃত মামলার চার্জভূক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে সে পালিয়ে বেড়াচ্ছিল। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ভায়নার মোড় হাজি সাহেব রোড থেকে তাকে আটক করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, রহিম নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপনে সংঘবদ্ধ হচ্ছিল বলে পুলিশের কাছে খবর রয়েছে। যার পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।

-ফাইল ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: