মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক –
মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ এর উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কালেক্টরেট চত্বর থেকে র্যালি বের হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, পুলিশ সুপার খান মহাম্মদ রেজোয়ান, সিভিল সার্জন ডাক্তার মুন্সী ছাদুল্লাহ, মাগুরা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুল হক ও সাধারণ সম্পাদক বাবু মিয়া প্রমুখ।
এছাড়া নিরাপদ সড়কের দাবিতে শহরের কলেজ রোডে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

