মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক –
মাগুরায় শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার বিকালে এই সভা অনুষ্ঠিত হয়। মাগুরা শহরের ভায়না খাদ্য গুদামের সামনে মাগুরা জেলা শ্রমিক লীগ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর।
শিখর তার ব্যক্তব্যে বলেন, দেশের উন্নয়নের স্বার্থে আসন্ন নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা ও আ’লীগ মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে। জনগণ শান্তি ও উন্নয়নের জন্যে শেখ হাসিনা ও আ’লীগকে বারবার ক্ষমতায় দেখতে চায়।
সভায় মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ ও স্থানীয় আওয়ামী লীগ, শ্রমিকলীগ নেতৃবৃন্দ বক্তৃতা করেন। অনুষ্টানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

