মাগুরায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক নিহত হয়েছেন। শনিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার মাগুরা-যশোর সড়কের আঙ্গরদাহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্কুল শিক্ষক নরেন্দ্রনাথ শিকদার সদর উপজেলার আঙ্গরদাহ গ্রামের বাসিন্দা।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম এ খবর নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যায় বাই-সাইকেলে জাগলা বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন নরেন্দ্রনাথ শিকদার। আঙ্গরদাহ নামক স্থানে পৌঁছালে যশোরগামী একটি যাত্রীবাহী বাস পিছন থেকে তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: