‘মাগুরার সেরা পূজা ২০১৮’ সম্মাননা প্রদান

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

প্রথমবারের মতো ‘মাগুরার সেরা পূজা ২০১৮’ সম্মাননা প্রদান করেছে ঢাকায় বসবাসরত মাগুরা জেলার সনাতন ধর্মাবলম্বীদের সম্মিলিত সংগঠন ‘মাগুরা জেলা সনাতন কল্যাণ সমিতি, ঢাকা’।

মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের ‘মৌশা সার্বজনীন দুর্গা পূজা কমিটি’র পূজা  ‘মাগুরার সেরা পূজা ২০১৮’ এর প্রথম স্থান অধিকার করেছে।

 

দ্বিতীয় স্থান অধিকার করেছে শ্রীপুর উপজেলার ‘শ্রীপুর সার্বজনীন কালী মন্দির’ এর পূজা।

তৃতীয় স্থান অধিকার করেছে শালিখা উপজেলার ‘শিংড়া সার্বজনীন দুর্গা পূজা’।

সেরা ৩ পূজার আয়োজকদের হাতে নবমীর সন্ধায় সম্মাননার স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও পুরস্কারের অর্থ তুলে দেন  ‘মাগুরা জেলা সনাতন কল্যাণ সমিতি, ঢাকা’র সাধারন সম্পাদক ডাঃ রাহুল মিত্র। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনেষ অধিকারী, শিক্ষা বিষয়ক সম্পাদক বিজন কুমার সাহা, কার্যনির্বাহী সদস্য সনৎ কুমার সেনসহ স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

আয়োজন সফল করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ডাঃ রাহুল মিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: