মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি আজ মাগুরা সফর করেছেন। এসময় তিনি ১৮ কোটি টাকা ব্যয়ে এক হাজার আসন বিশিষ্ট মাগুরা জেলা পরিষদের অডিটোরিয়ামের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।
পরে শেখ কামাল ইনডোর ষ্টেডিয়ামে জেলা পরিষদ আয়োজিত মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও শিক্ষা বৃত্তি বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খন্দকার মোশাররফ হোসেন।
জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডুর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী ড: বিরেন শিকদার এমপি, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহহাব, জেলা আ’লীগের সভাপতি মো: তানজেল হোসেন খান, জেলা প্রশাসক মো: আতিকুর রহমান, পুলিশ সুপার খান মুহম্মদ রেজোয়ান, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ অন্যরা।

