‘বিএনপি না এলে নির্বাচন থেমে থাকবে না’

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, দেশে ৫৪ টি রাজনৈতিক দল রয়েছে। বিএনপি না আসলে নির্বাচন থেমে থাকবে না। আর নির্বাচনকালীন সরকারের কোন বিধান সংবিধানে নেই। তবে  প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সময়ের সরকার ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে পারেন। বিএনপি নেতারা তাদের নেত্রীর নিঃশর্ত মুক্তি দাবী করছেন। কিন্তু এতে সরকারের কোন এখতিয়ার নেই। এটা আদালতের এখতিয়ার। তাকে মুক্তির জন্য আদালতে অপিল করতে হবে। আর নয়তো রাষ্ট্রপতির কাছে অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করতে হবে। আগামী নির্বাচনে জনগণ যাকে ভাল মনে করবে তাকেই ভোট দেবে।

রবিবার বেলা ১২টায় ১৮ কোটি টাকা ব্যয়ে এক হাজার আসন বিশিষ্ট মাগুরা জেলা পরিষদের নতুন অডিটোরিয়ামের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন মন্ত্রী। এরপর স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পরে শেখ কামাল ইনডোর ষ্টেডিয়ামে জেলা পরিষদ আয়োজিত মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও শিক্ষা বৃত্তি বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খন্দকার মোশাররফ হোসেন।

জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডুর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী ড: বিরেন শিকদার এমপি, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহহাব, জেলা আ’লীগের সভাপতি মো: তানজেল হোসেন খান, জেলা প্রশাসক মো: আতিকুর রহমান, পুলিশ সুপার খান মুহম্মদ রেজোয়ান, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ অন্যরা।

মন্ত্রী বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে দেশ মধ্যম আয়ের দেশ থেকে উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাবে।

এসময় মন্ত্রী জেলা পরিষদের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: