মাগুরানিউজ.কমঃ
ডেস্ক রিপোর্ট –
টুর্নামেন্ট জুড়ে আলো ছড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ দলের এমন অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ‘মাগুরা জেলা সনাতন কল্যাণ সমিতি (MZSKS), ঢাকা।
রবিবার রাতে এক বিবৃতিতে সংগঠনের সকল সদস্যদের পক্ষে সভাপতি তুষার কান্তি বিশ্বাস ও সাধারন সম্পাদক ডাঃ রাহুল মিত্র চ্যাম্পিয়ন অর্জনকারী অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবল দলের সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেছেন, বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলকারী অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবল দলের অসাধারণ সাফল্য ও দলের এমন স্পৃহায় আমরা গর্ববোধ করছি। মেয়েদের অসাধারণ নৈপুণ্য ও দলীয় স্পৃহায় পুরো জাতিই আজ গর্বিত।
নেতৃদ্বয় এ সময় মেয়েদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং প্রত্যাশা করেন মেয়েদের জয়ের ধারা এভাবেই অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

