মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা পৌরসভার ৪নং ওয়ার্ডের মোল্যা পাড়ায় শুক্রবার সন্ধায় বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হাজারো মানুষের উপস্থিতিতে মতবিনিময় সভার শুরুতে প্রধান অতিথি আলহাজ্জ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখরকে নৌকা দিয়ে বরণ করে নেন জেলা আ’লীগের স্থানীয় নেতৃবৃন্দ।

