শীতকাল কবে আসবে?

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

আশ্বিন মাসের ১৬ তারিখ, ১৪২৫ বঙ্গাব্দ; আজ। বাংলার ঋতুচক্রে শরৎকাল। শরতের প্রথম মাস ভাদ্র বিদায় হয়েছে; আর ভাদ্রে ‘তালপাকা’ গরম পড়ে এটা বাঙালির মগজে মননে গেথে রয়েছে প্রাগৈতিহাসিক কাল থেকে। তাই বলে শরতের আশ্বিন মাসে এমন তাপদাহ, এমন ঘামময় দিনরাত্রি!

আশ্বিনে চৈত্রের তাপদাহ শহরজুড়ে! শেষ রাতে একটু তাপ কমে এলেও সূর্য ওঠার পর থেকেই তপ্ত হাওয়া। দেশের এ কোণায়, ও মাথার খবর পাই; সেখানে বাতাসে শীতের আগমন বার্তা। অথচ মাগুরা শহরে খরতাপ। ঢাকা কিংবা হোক সে মাগুরা, রূপতো একই প্রায়। তাই কলকাতার বাঙালি কবি, শীতাকাঙ্খী ভাস্কর চক্রবর্তী কবিতায় আর্তি গেয়েছিলেন ‘শীতকাল কবে আসবে সুপর্ণা’। আশ্বিনে দিনমান এই ঘামঝরানো, ক্লান্তকরা গরম আর সইছে না। তাই আমরাও বলছি শীতকাল কবে আসবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: