মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
‘মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবীণদের স্মরণ পরম-শ্রদ্ধায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরাতে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। সোমবার (১ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে পুনরায় কালেক্টরেট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রোকনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা বক্তব্য রাখেন সিভিল সার্জন মুন্সি মো. সাদ উল্লাহ, প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক নওশের আলিসহ আরো অনেকে।

