শুদ্ধ সুরে জাতীয় সংগীত, সেরার স্বীকৃতিতে হারমোনিয়াম

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরা শহরের স্টেডিয়াম পাড়া আদর্শ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠে শুদ্ধ সুরে ধ্বনিত হলো জাতীয় সংগীত। স্কেলচেঞ্জার হারমোনিয়াম বাজিয়ে ওরা গাইলো ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। আর যে স্কেলচেঞ্জার হারমোনিয়াম বাজিয়ে ওরা গান গাইলো সেটি ওদের সেরার স্বীকৃতি অর্থাৎ পুরস্কার পাওয়া হারমোনিয়াম। স্কুল জুড়ে আজ তাই আনন্দের বন্যা।

সদর উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করতে সদরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত দলগত জাতীয় সংগীত প্রতিযোগিতায় সদরের সেরা শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক স্তরে মাগুরা আদর্শ বালিকা বিদ্যালয়, স্টেডিয়াম পাড়া ও প্রাথমিক স্তরে মাধবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, আঠারোখাদা।

আজ পুরস্কার স্বরুপ বিদ্যালয় দুটিকে স্কেলচেঞ্জার হারমোনিয়াম প্রদান করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান উপস্থিত থেকে স্কুল দুটিকে এ হারমোনিয়াম প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: