বিষপানে ঠিকাদারের মৃত্যু

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরার মহম্মদপুরে কামরুল ইসলাম ওরফে আমিনুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ী বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানাগেছে। সোমবার (০১ অক্টোবর) সকাল ১১টার দিকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। কামরুল হাসানের বাড়ি বালিদিয়া ইউনিয়নের যশপুর গ্রামে। তিনি যশপুর গ্রামের হবিবার রহমানের ছেলে। ছয় ভাই ও এক বোনের মধ্যে কামরুল দ্বিতীয়।

পরিবার সুত্রে জানা গেছে, কামরুল ঢাকায় ঠিকাদারি ব্যবসা করতেন। রবিবার রাতে তিনি বাড়িতে এসে ঘরে শুয়ে ছিলেন। সকালে হটাৎ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকলে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখা যায় তিনি বিষপান করেছেন। দ্রুত চিকিৎসার জন্য মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে ওয়াশরত অবস্থায় তার মৃত্যু হয়। কামরুলের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। তারা ঢাকাতে থাকেন বলে জানা গেছে।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. নির্ঝর ভৌমিক জানান, বিষপানের পর দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার কারণে ওয়াশরত অবস্থাতেই তার মৃত্যু হয়।

মহম্মদপুর থানায় কর্মরত ওসি (তদন্ত) মোঃ নুরুজ্জামান বিশ্বাস জানান, লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মহম্মদপুর থানায় অপমৃত্যূ মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: