মাগুরায় মাদক বিরোধী সাংস্কৃতিক সপ্তাহ

মাগুরানিউজ.কম:

ডেস্ক প্রতিবেদন-

‘সুস্থ সংস্কৃতি চর্চাই হোক মাদক নির্মূলের উপায়’ এই ধারনাকে উপজীব্ব্য করে জেলা প্রশাসন, মাগুরার সহায়তায় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় আগামী ১৮ ডিসেম্বর ২০১৭ হতে বিজয় চত্ত্বরে (কালেক্টরেট চত্ত্বর) মাদক বিরোধী অবস্থানকে ভিত্তি করে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, ১৭ ডিসেম্বর ২০১৭ বিকাল ৪টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিভাগীয় কমিশনার, খুলনা জনাব লোকমান হোসেন মিয়া। অনুষ্ঠানে মাগুরা জেলার পুলিশ বিভাগ, কারারক্ষী, ফায়ার সার্ভিস, বাংলাদেশ শিশু একাডেমী, শিক্ষক সমিতি, সাংবাদিকসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের পরিবেশনা নিয়ে অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে জেলার কয়েকটি নাট্যদল নাটক পরিবেশন করবে।

এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগের সাথে সঙ্গতি রেখে ১৭ ডিসেম্বর ২০১৭ থেকে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে ৪দিন ব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা অনুষ্ঠিত হবে।

সকল অনুষ্ঠানে মাগুরাবাসীকে সপরিবারে উপস্থিত থাকার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

-ডিসি মাগুরা’র ফেসবুক পেজ অবলম্বনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: