মহম্মদপুরে অপহরণের অভিযোগে আটক ৩, অপহৃত দম্পতি উদ্ধার

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদক-

মহম্মদপুরের জাঙ্গালিয়া এলাকায় শেখ হাসিনা সেতুর পাশ থেকে মঙ্গলবার গভীর রাতে এক দম্পতিকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে ৩ যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো রাজাপুর এলাকার ত্রাস ও মাদক ব্যবসায়ি মুরাদ শেখ (৩০) ও তার সঙ্গী ইকবাল (২২) ও সোহাগ (২৫)। এ সময় অপহৃত দম্পতিকে উদ্ধার করে পুলিশ। মুরাদ হোসেন উপজেলার নিত্যনন্দপুর এলাকার মৃত. আব্দুল আলিম শেখের ছেলে ও অন্যান্যরা মহম্মদপুর উপজেলা সদরের  বাসিন্দা।

পুলিশ সুত্রে জানা যায়, নিত্যনন্দপুর এলাকার মৃত. মতিয়ার মোল্যার ছেলে মান্না মিয়া তার স্ত্রীকে নিয়ে মঙ্গলবার রাতে ঢাকা থেকে সাতৈর হয়ে বাড়ি ফিরছিলেন। সাতৈর বাজার থেকে মুন্না তার স্ত্রীসহ একটি ভাড়ার মোটরসাইকেলে মধুমতি নদীর শেখ হাসিনা সেতু হয়ে বাড়ি ফেরার জন্য রওয়ানা হয়। সাতৈর বাজার থেকেই ২টি মোটরসাইকেলে কয়েকজন যুবক তাদের পিছু নেয়। মান্না ও তার স্ত্রী মহম্মদপুর শেখ হাসিনা ব্রীজের পূর্ব পাশে পৌছানো মাত্রই তাদের পেছনে মোটরসাইকেলে আসা যুবকরা তাদের পথ আটকিয়ে দাড়ায়। এরপর তাদের দুজনকেই মোটরসাইকেল থেকে টেনে হিচড়ে নামিয়ে ব্রীজের পাশে কলাবাগানে নিয়ে যায়। এসময় ওই যুবকেরা তাদের নিকট ৫০হাজার টাকা দাবি করে, অন্যথায় মেরে ফেলার হুমকি দেয়। মান্নার বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য মান্নাকে বলে এক পর্যায়ে রাজি না হওয়ায় মান্না ও তার স্ত্রীকে মারধর করতে থাকে অপহরনকারীরা। পরে মান্না তার ভাই জিন্নাহকে বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য ফোনে জানান। মান্নার বড় ভাই বিষয়টি মহম্মদপুর থানা পুলিশকে অবহিত করেন।

মহম্মদপুর থানা পুলিশের শেখানো মতে অপহরনকারীদের টাকা নিতে আসতে বললে অপহরনকারীরা ব্রীজের পাশে মোটরসাইকেলযোগে টাকা নিতে আসে। এসময় ওৎ পেতে থাকা পুলিশ রাত আনুমানিক ৩টার দিকে প্রথমে মুরাদ হোসেনকে আটক করে। পরে মুরাদের দেওয়া তথ্যমতে অপহৃতদের ব্রীজের পাশে একটি কলাবাগান থেকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে চক্রের আরো ২ জনকে আটক করে।  

এ ঘটনায় মান্নার ভাই জিন্নাহ বাদী হয়ে ৭ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

মহম্মদপুর থানার ওসি মো: তরীকুল ইসলাম বলেন, অপহরণের বিষয়ে মান্নার বড়ভাই পুলিশকে জানালে পুলিশ বুদ্ধিমত্তা দিয়ে অপহৃতদের উদ্ধার ও চক্রের ৩সদস্যকে আটক করে।

 ছবি-সংগৃহীত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: