জয়িতা সম্মাননায় মাগুরার ১০ নারী

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদক-

বেগম রোকেয়া দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মাগুরায় ১০ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার মাগুরা সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে এক আলোচনা সভা হয়।

সভায় জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফাতেমা জহুরার সভাপতিত্বে বক্তব্য দেন- মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ আবু সুফিয়ান, জেলা ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম, এ্যাড. শাহিনা আক্তার ডেইলী, আরিফ বিল্লাহ প্রমুখ।

এ বছর পাঁচটি ক্যাটাগরিতে জেলা ও উপজেলা পর্যায়ে ১০ জয়িতাকে সম্মাননা দেয়া হয়। এর মধ্যে সদর উপজেলায় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী অরুণা বিশ্বাস, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী রিনা পারভীন, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের নারী রাবেয়া বেগম, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নাছিমা শিলা, সফল জননী নারী রেহেনা বেগম। 

জেলা পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী সাধনা রানী, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নাছিমা শিলা, সফল জননী নারী রেহেনা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী মোছাম্মৎ নাছিমা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায়মোছাম্মৎ খাদিজাকে সম্মাননা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: