‘চ্যাম্পিয়ন মাগুরা’- মাগুরা নিউজের অভিনন্দন

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদক-

মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে মাগুরা জেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল।

চ্যাম্পিয়ন মাগুরা জেলা ক্রীড়া সংস্থা ফুটবল দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে মাগুরা নিউজ পরিবার।

খেলার প্রথমার্ধের ৭ মিনিটে মাগুরা দলের ২ নম্বর জার্সি পরিহিত সুশান্ত প্রথম গোলটি করেন। এরপর দ্বিতীয়ার্ধের ৬ মিনিট ১০ নম্বর জার্সি পরিহিত সবুজ দ্বিতীয় ও ৩৬ মিনিটে ৯ নং জার্সি পরিহিত জামিরুল ৩য় গোলটি করেন। দ্বিতীয়ার্ধের ৩৯ মিনিটে  লে. শেখ জামাল এর জাভেদ একটি গোল শোধ করেন।

মাগুরা দলের সবুজ ম্যান অব দ্যা ম্যাচ হন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের এমপি কামরুল লায়লা জলি, জেলা প্রশাসক মুহ. আতিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখরসহ দেশের বরেণ্য খেলোয়াড়বৃন্দ। 

মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় ও বসুন্ধরা সিমেন্টের পৃষ্ঠপোষকতায় আছাদুজ্জামান ফুটবল একাডেমী এ টুর্ণামেন্টের আয়োজন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: