মাগুরানিউজ.কম:
মহান বিজয় দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে মাগুরাতে শিশুদের নিয়ে চারু উৎসব শুরু হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন সেভ অ্যান্ড এনকারেজ টু ডেভেলপ (সেড) এর আয়োজনে শহরের নোমানী ময়দানে অনুষ্ঠিত এ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী এম এ আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, মাগুরা শিশু বিষয়ক কর্মকর্তা আহমেদ আল হোসেন, জেলা পরিসদ সদস্য আনিচুর রহমান খোকন প্রমুখ।
শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপে শতাধিক ক্ষুদে আঁকিয়ে অংশ নেয়। শিশুদের আঁকা ছবি নিয়ে আগামী ১৪-১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ৩দিনব্যাপী উন্মুক্ত চিত্র প্রদর্শনী।


