মাগুরানিউজ.কম:
মাগুরার শ্রীপুর উপজেলা শাখা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়েছে। আগামী ৭ ডিসেম্বর সম্মেলনের নতুন তারিখ নির্ধারন করা হয়েছে মর্মে সোমবার রাতে মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল ও সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


