‘আইয়ুব বাচ্চু’তে মাতোয়ারা মাগুরার তারুণ্য

মাগুরানিউজ.কমঃ
mnবিশেষ প্রতিবেদক-

মাগুরায় ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী ২০১৭ উপলক্ষে কনসার্টে গান গেয়ে দর্শক মাতালেন জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। মন মাতানো গানে দর্শক ও শ্রোতাদের উচ্ছ্বাসে সরকারী কলেজ প্রাঙ্গনে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। কনকনে শীত উপক্ষো করে হাজারো আইয়ুব বাচ্চুর ভক্ত গানে গানে উল্লাসে মেতে ওঠেন। কোথাও তিল পারিমাণের ঠাঁই ছিল না।

স্থানীয় সূত্রে জানা গেছে, কনসার্টে-আমি তো প্রেমে পড়িনি, আমি কষ্ট পেতে ভালোবাসি, সেই তুমি কেন এতো অচেনা হলে, তারা ভরা রাতে এবং মাধবী থেকে শুরু করে দর্শক নন্দিত বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করেন আইয়ুব বাচ্চু।

জনপ্রিয় এই শিল্পীর একের পর এক গান শুনে দর্শনার্থীরা মুগ্ধ হয়েছেন। অনেককে নিজ মোবাইলে ছবি তুলে সাথে সাথে সামাজিক মাধ্যম ফেইসবুকে পোস্ট করতেও দেখা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: