‘ভিক্ষুকমুক্ত মাগুরা’- আজ সহায়তা পেলো চাউলিয়া ও শত্রুজিৎপুর

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান। অতি স্বল্প সময়েই যার উন্নয়নমুখি ছোঁয়ায় আত্মবিশ্বাসী, প্রাণবন্ত ও সক্রিয় হয়ে উঠেছে মাগুরা। উন্নয়নপ্রত্যয়ী এই মানুষটির নেতৃত্বে এবার দুর্বার গতিতে এগিয়ে চলেছে ‘ভিক্ষুকমুক্ত মাগুরা’র প্রয়াস।

আজ এক অনুষ্ঠানে মাগুরা সদর উপজেলার চাউলিয়া ও শত্রুজিৎপুরইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করেছেন মাগুরা জেলা প্রশাসক মুহঃ মাহাবুবর রহমান।

বৃহষ্পতিবার সকালে শত্রুজিৎপুর কালী প্রসন্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভিক্ষুকমুক্ত করণ ও পুনর্বাসন সহায়তা ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এক গণসমাবেশ এ ঘোষণা করা হয়। এসময় ভিক্ষুকদেরকে ভ্যানগাড়ি, ঢেউটিন, ছাগল ও শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মুহঃ মাহবুবর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রুস্তম আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ারুল ইসলাম।

এরপর চাউলিয়া ইউনিয়ন বাল্যবিবাহমুক্ত ও ভিক্ষুকদের মধ্যে অনুদান বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীসহ এলাকার বিশিষ্টজনেরা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: