মাগুরার জয়িতা নারী কমলা রানী বিশ্বাসের মর্মান্তিক মৃত্যু

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে যে নারী নতুন উদ্যোমে জীবন শুরু করেছিলেন তিনি মাগুরার শালিখা উপজেলার বিখ্যাত কন্ঠশিল্লী কমলা রানী বিশ্বাস। তিনি শালিখা উপজেলা ও মাগুরা জেলা জয়িতা সম্মান অর্জন করেন। এরপর খুলনা বিভাগীয় প্রতিযোগিতায় ২০১৫-১৬ খুলনা বিভাগীয় রানার্স আপ জয়িতার সম্মাননা পান।

মোটরসাইকেল চাপায় গতকাল কমলা রানীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধা সাড়ে ৬টার দিকে শালিখা উপজেলা সদরের আড়পাড়া-কালিগঞ্জ সড়কের চুকিনগর এলাকার তাঁর নিজ মুদিখানা দোকান থেকে আড়পাড়া বাজার যাওয়ার পথে যাদবের চায়ের দোকানের সামনে পৌছালে বাজার থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা একটি মোটর সাইকেল তাকে সামনে থেকে সরাসরি ধাক্কা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আড়পাড়া কালিগঞ্জ সড়কের পাশের বাসিন্দা মোঃ নায়েব আলীর পুত্র আব্দুল্লাহ (২৫) ও তাঁর সহপাঠি সেওজগাতী গ্রামের বিকাশ বিশ্বাসের ছেলে তিমির বিশ্বাস (২৮) বেপরোয়া ভাবে অতি দ্রুত বেগে মোটর সাইকেল চালানোয় নিয়ন্ত্রন হারিয়ে তাঁকে আঘাত করে। এ ঘটনায় কমলা রানী গুরুতর আঘাত পান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করলে রাত ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

কমলা রানী বিশ্বাসের গ্রামের বাড়ী মাগুরার শালিখা উপজেলার পোড়াগাছি গ্রামে। মৃত্যুকালে তিনি স্বামী ও ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বিকাল ৪টায় আড়পাড়া পরোশ ঠাকুরের শ্মশাণে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

কমলা রানী বিশ্বাসের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: