মাগুরানিউজ.কম:
সমুদ্রে নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বিরামহীন বৃষ্টি কমার পর শুরু হয়েছে শীতল হাওয়া। মনে হচ্ছে এ যেন শীতকালের শৈত্য প্রবাহ। হু হু বাতাসে কাঁপছে মাগুরাবাসী। প্রকৃতির খেয়ালে হেমন্তের শুরুতেই অনুভূত হচ্ছে শীতের আগাম আমেজ। ভোরে কুয়াশাচ্ছন্ন মাগুরার প্রকৃতি।এ যেন শীতের আগমনী বার্তা।


