‘শুভ দীপাবলি’- আলোর উৎসবে এ্যাড. জয়ের শুভেচ্ছা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা (কালীপূজা) ও শুভ দীপাবলি উৎসব আজ। আজ রাতে শক্তিরূপিনী শ্যামা মায়ের পূজার্চনা করবেন হিন্দু ধর্মাবলম্বীরা। একই সঙ্গে আজ সন্ধ্যায় ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে উদযাপিত হবে দীপাবলি উৎসব। এ উৎসব অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয় ঘোষণা করে।

‘মাগুরা নিউজ’ পরিবারের পক্ষ থেকে শ্যামাপূজা ও আলোর উৎসব শুভ দীপাবলি উপলক্ষে মাগুরাসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন মাগুরা নিউজ সম্পাদক এ্যাড. রাজীব মিত্র জয়। আজ এক বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় এ্যাড. জয় বলেন, শ্রীশ্রী শ্যামাপূজা ও আলোর উৎসব দীপাবলি উপলক্ষে মাগুরাসহ বিশ্বের সকল সনাতন ধর্মাবলম্বীদের আমার উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা প্রসারিত করছি। আলোর দীপ্তিতে ধুয়ে মুছে যাক সব অন্ধকার। দীপ্তিময় হয়ে উঠুক আমাদের সকলের জীবন। আলোর এই উৎসব সবার পরিবারে সুখ ও শান্তি বয়ে নিয়ে আসুক। আলোকিত হোক সকলের জীবন। পৃথিবীর সব অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয় হোক। সবাইকে শ্যামাপূজা ও আলোর উৎসব শুভ দীপাবলির শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: