মাগুরানিউজ.কম:
গ্রামবাংলার অন্যতম বিনোদন নৌকা বাইচ। বাইচ শব্দটি ফারসি যার অর্থ বাজি বা খেলা। নৌকার দাঁড় টানার কসরত ও নৌকা চালনার কৌশল দ্বারা জয়লাভের উদ্দেশ্যে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
শ্রীশ্রী শ্যামাপূজা উপলক্ষে শালিখার বুনাগাতী ইউনিয়নে চিত্রা নদীতে শুক্রবার ২০ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী “নৌকা বাইচ”। কুয়াতপুর গ্রামবাসীর সার্বিক সহযোগিতা ও তত্বাবধায়নে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হবে।


