মাগুরানিউজ.কম:
বর্ষা বিদায় নিতে চাইলেও নাছোড় বৃষ্টি বলছে কালীপুজোতেও যাব না! গত কয়েকদিনের ঝলমলে রোদের পর আজ সকাল থেকে মাগুরাতে ফের মুখ ভার আকাশের। সকালেই বেশ খানিকটা বৃষ্টি হয়, গলদঘর্ম অবস্থা। এরপর বিকাল ৫টা ১০ মিনিট থেকে আবারো শুরু হলো বেশ জোড়েসরে বৃষ্টি। বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপের জেরেই এই অবস্থা বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।


