ভার্চুয়াল ‘শুভ বিজয়া’য় অনলাইনেই মিষ্টিমুখ

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

চাল আর চালকুমড়ো এক নয়৷ তবু সোশ্যাল নেটওয়ার্কের জমানায় মিষ্টি আর মিষ্টির ছবি যেন একই হতে বসেছে৷ আজ বিজয়ার প্রণামও এখন ‘ভার্চুয়াল’৷ ‘অ্যাকচুয়াল’ আশীর্বাদও গড়িয়ে পড়ছে অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনে৷ আর সেই জমানায় ভ্যানিস হয়ে গিয়েছে হাতে গড়া সন্দেশ, নাড়ুরা৷ বদলে ফোনের মেমরি ভরে উঠছে ঠাসা ঠাসা মিষ্টির ছবিতে৷

জাগপ্রদীপের মিটিমিটি আলোকে সাক্ষী রেখে পাড়ার ছেলেপিলে চলেছে এ-বাড়ি থেকে ও বাড়ি৷ আসলে ওরা প্রণামের দল৷ বাড়িতে ঢুকেই কাকিমা, জ্যেঠিমা বলে হাঁকা৷ কাকু, জ্যেঠুরাই হয়ত বেরিয়ে এলেন৷  আর অমনি ঢিপঢাপ শুরু হল প্রণাম৷ বড়দের সব্বাইকে যেন একলাইনে দাঁড় করিয়ে রেখে প্রণামের ঘনঘটা৷ আশীর্বাদ তো আছেই, কিন্তু সঙ্গে আছে নানারকম মিষ্টির হাতছানি৷ সারা পাড়া চষে বেড়াত এই ‘প্রণাম বাহিনি’৷

হায় সেই সোনাঝরা সন্ধ্যা! হায় অতীত! হায় মিষ্টিমুখ! কালে কালে হাতে গড়া আন্তরিকতার দখল নিয়েছিল দোকানে কেনা মিষ্টি৷  কিন্তু তবু ছিল এ রেওয়াজ৷ জাবদা ল্যান্ডফোনটা দূর দূরান্তে শুভেচ্ছা পৌঁছে দিত এই যা৷
 
কিন্তু মোবাইল বিপ্লব এসে বদলে দিল হালচাল৷ বিছানায় এপাশ ওপাশ করতে করতে যদি প্রণাম, শুভেচ্ছা সবই জানানো হয়ে যায়, আর মানুষ তা গ্রহণও করেন, তবে ঘোড়া দেখে খোঁড়া হওয়ার প্রবাদ সত্যি হতে কতক্ষণ৷ হয়েওছে তাই৷ আর সোশ্যাল মিডিয়া জাঁকিয়ে বসার পর তো কোনও কথাই নেই৷ আলাদা করে মেসেজ টাইপ করার কষ্টুকুও নেই৷ দেদার ফরোয়ার্ডে ফেরি হয়ে যাচ্ছে ‘শুভ বিজয়া’৷ কোনও বৈচিত্র নেই৷ সব এক একই৷ এবং মানুষ তা মেনেও নিয়েছেন৷ বরং ফোন এলে চমকে যেতে হচ্ছে৷  আর পাড়ায় এর বাড়ি, ওর বাড়ি যাওয়ার গল্প তো কবেই রূপকথার মর্যাদা পেয়েছে৷
 
এই সোশ্যাল মিডিয়া বিপ্লবে বেচারি মিষ্টিমুখও মুখ লুকিয়েছে৷ মিষ্টি বিক্রি হয় ঠিকই  তবে তা বিলি হয় শৌখিন ঘেরাটোপে৷   ফ্রিজের ঠাণ্ডা মাখা মিষ্টিদের গায়ে আজ আর নেই আন্তরিকতার উষ্ণতা৷  সোশ্যাল মিডিয়া দিয়েছে অনেক কিছু৷ নিয়েওছে কম কিছু না৷ সেদিন হয়ত আর বেশি দূরে নেই, যখন আনন্দনাড়ুর মতো বিষাদনাড়ু বিকোবে বাজারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: