সম্প্রীতির মেলবন্ধনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মহালয়ায় প্রস্তুতি, ষষ্ঠী দিয়ে শুরু, দশমি তিথিতে শাস্ত্রিয় অনুষ্ঠানাদি শেষ হলেও বাকী ছিল বিসর্জন। এ বির্সজনকে কেন্দ্র করে বিকেল থেকেই বৃষ্টি উপেক্ষা করে মাগুরা জেলাজুড়ে হাজারো মানুষ সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ হয়েছিল।

হিমালয় নন্দিনী, দুর্গতিনাশিনী দেবী দুর্গা শান্তির বারতা নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে মর্ত্যলোকে মাত্র ৫ দিনে আগমন। ভক্তদের পাপ মোছন করে শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠা করার জন্য মাতৃদেবীর আগমন। তা সম্পন্ন করে তিনি ফিরে গেলেন কৈলাশে। এ সময় দেবীদুর্গাকে শঙ্খ-উলুধ্বনি আর ঢোলের তালে তালে বিদায় জানান ভক্তরা।

পুরো ৫দিন ব্যাপী উৎসবে জেলায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সম্প্রীতি রক্ষায় সব ধর্মের মানুষের উপস্থিতিতে সম্প্রীতির এক সেতুবন্ধন তৈরি হয়েছে। আর এ বন্ধনে সবাই এক সুরে প্রত্যয় ঘোষণা করেছেন অসম্প্রদায়িক জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ গড়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: