বনেদিয়ানায় অটুট মাগুরা থানাপাড়ার সর্বজনীন দুর্গাপূজা

মাগুরানিউজ.কম:

শহর প্রতিবেদকঃ

মাগুরা শহরের ঐতিহ্যবাহী থানাপাড়া সর্বজনীন পূজা মন্ডপ। অর্ধশতবর্ষ পেরিয়েও এ পূজা এখনো তার বনেদিআনায় অটুট রয়েছে। বনেদি এ পাড়ায় আজ শিউলি ফুলের গন্ধ মিলেছিল ভোরবেলায়। এখন ধূপের মনকাড়া গন্ধ। আর ধূপের গন্ধে যেন পবিত্র হওয়ার মেলা বসেছে থানাপাড়ার পূজামণ্ডপে। মা দুর্গার মন জয় করতে যা করার তার সবই করা হয় থানাপাড়ার এ মণ্ডপে।

চারদিকে আজ দেবী বন্দনার ধুম পড়েছে। হিমালয় থেকে মা এসেছেন বাপের বাড়ি । মা ভজনে ভক্তকূলের মন আজ বড়ই আবেগী।

এমন আবেগের ডালা মেলে ধরেই সাজানো হয়েছে থানাপাড়ার পূজামণ্ডপ। মণ্ডপের ভেতর থেকে ক্ষণে ক্ষণে ঢাকে কাঠি পড়ছে। আর সে কাঠির কুড় কুড় শব্দেই মন আন্দোলিত করছে। ঘণ্টা-কাঁসার টিং টিং আওয়াজ, মঙ্গল শাঁখ আর ত্রয়ো স্ত্রীর উলুধ্বনিতে আকুল হয়ে উঠল মন। মা বন্দনায় এত আনন্দ!

এ আনন্দে শরিক হয়েছেন অন্য ধর্মের মানুষেরাও। সনাতনীদের সঙ্গে তাল মিলিয়ে শারদীয় সাজে সেজেছেন অন্যরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: