মাগুরার গর্ব, মাগুরাবাসির সেরা বন্ধু

মাগুরানিউজ.কমঃ
স্বপন অধিকারী –

আমি গর্বিত আমি মাগুরার সন্তান। কর্মসুত্রে ফ্লোরিডা প্রবাসী। প্রবাস জীবনে আমাকে সারাক্ষন মাগুরার সাথে রেখেছে ‘মাগুরা নিউজ’। একজন মাগুরাবাসী হিসাবে আমি মাগুরা নিউজকে নিয়ে গর্ব অনুভব করি। মাগুরাকে একসুত্রে বেঁধে রাখতে মাগুরা নিউজের প্রচেষ্টায় আমি বিশেষ কৃতজ্ঞ।

‘মাগুরা নিউজ’ মাগুরাকে সমগ্র বিশ্বে বসবাসকারী মাগুরাবাসির কাছে প্রতিমুহূর্তে পৌছে দেয়ার মাধ্যমে মাগুরার সর্ববৃহৎ কমিউনিটিতে পরিনত হয়েছে।

দেশ ছেড়ে স্বজনদের ছেড়ে ফ্লোরিডা থাকি ঠিকই কিন্তু সারাক্ষন মন পড়ে থাকে মাগুরাতেই। প্রতিমুহূর্তে অপেক্ষা করি মাগুরাতে কি ঘটছে তা জানার জন্য। আর ‘মাগুরা নিউজ‘ আমাকে সে সুযোগ তৈরী করে দিয়েছে।

প্রবাস জীবনের একাকিত্ব কাটাতে ‘মাগুরা নিউজ’ আমার সেরা ‘বন্ধু’। আর বন্ধু’র কল্যানে মাগুরা সবসময় আমার সাথেই থাকে।

শুভকামনা রইলো বন্ধু ‘মাগুরা নিউজ’র জন্য ও প্রিয় সম্পাদক এ্যাড. রাজীব মিত্র জয়ের জন্য, মাগুরাকে এগিয়ে নিতে যার অদম্য প্রচেষ্টায় আমি যারপরনাই মুগ্ধ। ‘মাগুরা’কে সাথে নিয়ে এগিয়ে যাবে ‘মাগুরা নিউজ’ এটাই আমার প্রত্যাশা।

সবাইকে শারদ শুভেচ্ছা।

-ফ্লোরিডা প্রবাসী মাগুরাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: