কৌতুহলের কেন্দ্রবিন্দুতে মাগুরার পুখরেশ্বরী মন্দিরের ব্যতিক্রমী ‘নবদূর্গা’ পূজা

মাগুরানিউজ.কমঃ

রাজীব মিত্র জয়-

কৌতুহলের কেন্দ্রবিন্দুতে মাগুরার পুখরেশ্বরী মন্দিরের ‘নবদূর্গা’ পূজা। উৎসবমুখর পরিবেশে মাগুরার আলোকদিয়ার পুখরিয়া গ্রামের দে বাড়িতে অবস্থিত পুখরেশ্বরী মন্দিরে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৯দিনব্যাপী ‘নবদূর্গা পূজা’। জেলাজুড়ে ও আশেপাশের জেলাতেও এই পূজা নিয়ে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। ইতিমধ্যে দে বাড়ির এই পূজাকে ঘিরে পুখরিয়া গ্রামে শুরু হয়েছে উৎসবের আমেজ। তৈরি করা হয়েছে বড় বাহারি তোরণ। বর্ণিল আলোকসজ্জায় রঙিন আলোকিত রাতের আকাশ।

এবছর তৃতীয়বারের মত ৯ দিনের আনুষ্ঠানিকতা সমৃদ্ধ এ পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। বিজ্ঞজনদের মতে বৃহত্তর যশোর তথা খুলনা বিভাগের মধ্যে এ পূজায় একমাত্র পূজা। হতে পারে দেশেরও একমাত্র।

পূজার আয়োজক মাগুরা জেলা সনাতন কল্যান সমিতি, ঢাকা এর উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক দে পরিবারের আনন্দ গোপাল দে জানান-  যেহেতু চন্ডি শাস্ত্রে মায়ের ৯টি রূপে ৯দিন ব্যাপী পূজার আয়োজনের কথা বলা আছে। তাই পরিপূর্ণ শাস্ত্রমেনে পূজা করতে গেলে এই নবদূর্গা পূজার আয়োজনই উত্তম। সেকারনে পরিপূর্ণ শাস্ত্র মেনে পূজা করার উদ্দেশ্যে আমাদের বাড়িতে ‘নবদুর্গা পূজা’র আয়োজন করেছি।

পূজার আনন্দ উপভোগ করার জন্য সকলকে নিমন্ত্রন জানিয়েছেন আয়োজক আনন্দ গোপাল দে ও মানিক লাল দে।

নবদূর্গা পূজা উপলক্ষে এলাকায় আগাম একটি পূজার আবহ তৈরী হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান- পূজার ৯দিনই প্রতিদিন প্রসাদ পান হাজারো ভক্ত। সেই সঙ্গে বাড়তি আনন্দ উপভোগ করতে পেরে তারা খুবই খুশি।

ছবি- সৌজন্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: