তাল পাকা গরম থাকবে বৃষ্টিপাতও

মাগুরানিউজ.কমঃ

ওয়েব প্রতিবেদক-

ভাদ্রের তালপাকা ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে প্রায় সারাদেশে। আবহাওয়া বিভাগ পূর্বাভাসে বলছে, প্রায় এক সপ্তাহজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কম কোথাও বেশিও হতে পারে বৃষ্টি। কেননা বর্ষার মৌসুমি বায়ু কিছুটা সক্রিয় আছে। ভাদ্রের গরম এবং বৃষ্টিপাত এই মওসুমের স্বাভাবিক আবহাওয়া।

আবহাওয়া বিভাগ জানায়, ভারত থেকে বাংলাদেশ অবধি মৌসুমি বায়ুর একটি বলয় বিরাজ করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় রয়েছে।

আজ (শুক্রবার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আর রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার কিছুটা পরিবর্তন এবং এর পরের ৫ দিনের দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: