মাগুরানিউজ.কমঃ
কখনও ঝমঝমিয়ে কখনো মৃদুলয়ে কখনো পা টিপে টিপে আজ দুপুর থেকে বৃষ্টি বাজিয়েই চলেছে তার রম্যবীণা। চলছে বর্ষাকাল। বর্ষাকালের রয়েছে আলাদা বিশেষত্ব। এক দিকে বৃষ্টি উপভোগ করার আনন্দ, অন্য দিকে নানা সমস্যা।
মাগুরাতে আজ দুপুর থেকে মেঘাচ্ছন্ন চলছে বৃষ্টি। দুপুর ৩টা থেকে শুরু হওয়া বৃষ্টিতে কিছুটা স্থবির শহর।সকাল থেকেই বৃষ্টির কোন লক্ষন ছিলোনা। হটাৎই দুপুরে কালো মেঘে ঢেকে যায় সারা শহর। কালো মেঘ ভেঙে বৃষ্টি হচ্ছে মৃদু লয়ে। বিকাল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃদু বৃষ্টি চলছিলো।


