ঝাল লেগেছে মাগুরাবাসীর!

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

ঝাল লেগেছে মাগুরাবাসীর। মাগুরার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতিকেজি ১৪০ টাকা থেকে ১৫০ টাকায়। অথচ পাঁচ দিন আগেও এর দাম ছিল প্রতিকেজি ৮০ টাকা।

একটানা বৃষ্টির পরও এ বছর মাগুরায় কাঁচা মরিচের বাম্পার ফলন হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে গেছে। তবুও মাগুরায় প্রতিদিন বাড়ছে কাঁচা মরিচের দাম। এক শ্রেণির ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফার কারণেই মরিচ কিনতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করছেন ক্রেতারা।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, এ বছর মাগুরায় ৬,৮৯৩ হেক্টর জমিতে মরিচ আবাদ করা হয়েছে। মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৩৮৯০ মেট্রিক টন। এই লক্ষ্যমাত্রার চেয়ে মরিচের উৎপাদন বেশি হয়েছে বলেই জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।

সদর উপজেলার বাগডাঙ্গার কৃষক জাহিদুল, ইকরামসহ একাধিক কৃষক বলেন, ‘এ বছর মরিচের উৎপাদন ভালো হয়েছে। এক সপ্তাহ আগে পাইকারি বাজারে মরিচ বিক্রি করেছি ৫০ টাকা কেজিতে। তখন খুচরা বাজারে ৮০ থেকে ৯০ টাকা কেজিতে বিক্রি হয়েছে মরিচ। এখনও আমরা পাইকারি বাজারে বিক্রি করছি ৬০ থেকে ৬৫ টাকা কেজিতে। কিন্তু খুচরা বাজারে এর দাম প্রায় দেড়শ টাকা হয়ে গেছে।’

 

পুরাতন বাজারের ক্রেতা জাহিদা বেগম বলেন, মরিচ ছাড়া তো রান্না হবে না। তাই দাম বেশি হলেও কিনতেই হচ্ছে আমাদের।

-ফাইল ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: