কাগজী লেবুতে মাগুরার সুখ্যাতি সাথে অর্থাগম

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিনিধিঃ

মাগুরার লেবুর সুখ্যাতি সর্বত্র। চলতি মৌসুমে নির্দিষ্ট সময়ে বৃষ্টিপাত হওয়ার কারণে লেবুর ফলন ভালো হয়েছে। লেবুর দাম ভালো থাকায় কৃষকেরা বেজায় খুশি।

মাগুরার বিভিন্ন এলাকায় প্রতি বছর লেবুর চাষ হয়ে থাকে। লেবুর ফলন ভালো হয়েছে। আর দাম চড়া থাকায় কৃষকরা খরচ পুষিয়ে লাভের মুখ দেখছেন বলে অভিমত ব্যক্ত করেছেন। জনপ্রিয় ও ভিটামিন সি সমৃদ্ধ লেবু মাগুরার ঐতিহ্য বহন করে। ফাল্গুন-চৈত্র মাসে লেবুর ফুল আসে এবং জৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ  মাসজুড়ে ফলন পাওয়া যায়।

লেবু চাষীদের সূত্রে জানা যায়, লেবু সাধারণত ৫ জাতের হয়ে থাকে। এগুলো হচ্ছে কাগজী লেবু, পাতী, এলাচী, বাতাবী ও নতুন জাতের হাইব্রিড সিডলেস নামে একটি লেবু চাষও বর্তমানে হচ্ছে। কাগজী লেবু ছোট আকৃতির হয় আর এর চাহিদা সর্বাধিক।

তারা বললেন, প্রতিদিন প্রচুর লেবুও বিক্রি হচ্ছে। বর্তমানে প্রতিটি লেবু আড়াই থেকে ৩ টাকায় বিক্রি হচ্ছে মাগুরার বিভিন্ন বাজারে। মাগুরায় উৎপাদিত এ লেবু ঢাকার কাওরানবাজারসহ দেশের বিভিন্ন বড় বড় বাজারে সরবরাহ করে থাকেন ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: