সবর্ত্রই পেয়ারা, মাগুরায় বড় হচ্ছে পেয়ারার বাজার

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিনিধিঃ

মাগুরায় সবর্ত্রই পেয়ারা। বাজারে, ফুটপাথে সর্বত্রই ছড়াছড়ি পেয়ারার। এবার পেয়ারার বাম্পার ফলনের কারণে সুলভে মিলছে পেয়ারা। কেজি দরে কিংবা হালি হিসেবে চলছে পেয়ারার অর্থনীতি। ফল ব্যবসায়ীরা নানা জাতের পেয়ারার পসরা বসিয়েছে।

মাগুরার পাশে হাজরাপুর, ইছাখাদা, মিঠাপুর, কালিমপুর, উথলী, নন্দলালপুর, রাউতরা, গৌরিচরণপুর, হাজীপুর ইউনিয়নের আলাইপুর, আড়য়াকান্দি, আড়ালিয়া, হৃদয়পুর, রাঘবদাইড় ইউনিয়নের পাকাকাঞ্চনপুর, বীরপুর, দোরামথানা, বেরইলসহ জেলার অপর তিনটি উপজেলায় ব্যাপক পেয়ারা চাষ হচ্ছে। আর এ পেয়ারা চাষীদের ভাগ্যে নিয়ে এসেছে পরিবর্তন।

থাই পেয়ারা চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন মাগুরা সদর উপজেলার শিবরামপুর গ্রামের দিদার শেখ। চলতি মৌসুমে তার আট একর জমিতে গড়ে তোলা বাগানের পেয়ারা বিক্রি করে প্রায় ৫ লাখ টাকা লাভ করবেন বলে আশা করছেন তিনি।

বর্তমানে প্রতি কেজি থাই পেয়ারার খুচরা বাজারদর ৩৫-৫০ টাকা। এসব পেয়ারা সম্পূর্ণ বিষমুক্ত হওয়ার ক্রেতাদের কাছে এর চাহিদাও বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: