৩৭তম বিসিএস: লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

মাগুরানিউজ.কমঃ

mnওয়েব প্রতিবেদক-

৩৭তম বিসিএস এর  আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট এবং রংপুর কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।

বুধবার (৪ জানুয়ারি) পিএসসি’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৩০ সেপ্টেম্বর বিসিএস এর  প্রিলিমিনারিতে দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন প্রার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ আট হাজার ৫২৩ জন লিখিত পরীক্ষায় অংশ নেবেন।  গত ২৯ ফেব্রুয়ারি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসাবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলো পিএসসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষায় গড় ন্যূনতম পাস নম্বর ৫০ শতাংশ। লিখিত পরীক্ষায় প্রার্থী কোনও বিষয়ে ৩০ শতাংশের কম নম্বর পেলে তিনি ওই বিষয়ে কোনও নম্বর পাননি বলে ধরা হবে।

পরীক্ষা সংক্রান্ত জরুরি নির্দেশনায় বলা হয়, পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর কোনও প্রার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা কেন্দ্রে বই, ব্যাগ, হাতঘড়ি, মোবাইল ফোন, ঘড়ি সদৃশ মোবাইল ফোন, ক্যালকুলেটর বা যে কোনও ধরনের ইলেকট্রনিক যন্ত্র আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার দিন জাতীয় পরিচয়পত্রও সঙ্গে আনতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: